কায়রো, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরে শুক্রবার বিজয় মিছিলের আয়োজন করেছে জনগণ। হোসনি মুবারকের ৩০ বছরের শাসনাবসান উপলক্ষে এ মিছিলে যোগ দিয়েছে অগণিত মানুষ।
১৮ দিনের গণআন্দোলনে নিহত শতাধিক মানুষকেও তারা স্মরণ করছে এ বিজয় যাত্রার মধ্য দিয়ে; আর নতুন সামরিক শাসকদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রজপথে জনতার শক্তির কথা।
তাহরির স্কয়ারে সমবেত নির্মাণ শ্রমিক খালেদ আহমেদ জাকি'র উক্তি, "পরিবর্তনের এসেছে। আমাদেরকে সংকল্পবদ্ধ থাকতে হবে। মিশরীয়দেরকে সজাগ থাকতে হবে, নজরে রাখতে হবে পরিস্থিতি।"
দুরভিসন্ধি নিয়ে অনেকেই জনগণের এ বিপ্লবকে রুখে দেওয়ার চেষ্টা নিয়েছে, আর তাই সবাইকে সতর্ক থেকে আন্দোলনের সফলতা অটুট রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মিশরীয়দের এ বিজয় মিছিল দেশটির নতুন সামরিক শাসকদের জন্য এক ধরনের পরীক্ষা বলেই মনে করা হচ্ছে।
জনগণের সতর্ক দৃষ্টির মুখে এ মুহূর্তে যথেষ্ট চাপে রয়েছে ক্ষমতাসীন সামরিক পরিষদ। পার্লামেন্ট বিলুপ্ত করে সংবিধান স্থগিত করার পর তারা এখন রাজবন্দিদের মুক্তি ও জুরুরি আইন প্রত্যাহারের গণদাবির সম্মুখীন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ঘ.
bdnews24