২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সই

ভারত ও মালয়েশিয়া শুক্রবার মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে। ২০১৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করা চুক্তির লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

পুত্রজায়া, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত ও মালয়েশিয়া শুক্রবার মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে। ২০১৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করা চুক্তির লক্ষ্য। জাপানের সঙ্গে দু'দিন আগে একইধরনের একটি চুক্তি সইয়ের পর মালয়েশিয়ার সঙ্গে এ চুক্তি করলো ভারত। এর আওতায় দু'দেশে পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাও বাড়বে। এতে করে ভারত ও মালয়েশিয়ার মধ্যে আরো গভীর অর্থনৈতিক সম্পর্কের এক নবযুগের সূচনা হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ওদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা চুক্তি সইয়ের পর বলেন, ভবিষ্যতে অংশীদারিত্বের সম্পর্ক গড়ার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে দু'দেশ। এ অঞ্চলসহ গোটা এশিয়ার জন্যই এ উদ্যোগ সুফল বয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বলেন, ভারত চায় দশকব্যাপী বিশ্ব বাণিজ্য আলোচনার দোহা রাউন্ড এ বছরই শেষ হোক। এজন্য আলোচকদের খুব দ্রুত কাজ করে যাওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৩ ঘ.