লাহোর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুই পাকিস্তানিকে গুলি করে হত্যার অভিযোগে আটক মার্কিন কনস্যুলেট কর্মী রেমন্ড ডেভিস মামলা ১৪ মার্চ পর্যন্ত মুলতবি করেছে লাহোর আদালত।
এতে করে রেমন্ড ডেভিস কূটনৈতিক ছাড় পাবেন কিনা বা তাকে মুক্তি দেওয়া হবে কিনা সে ব্যাপারে আদালতের সিদ্ধান্ত এক মাস পিছিয়ে গেলো।
লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মী ডেভিস একজন কুটনীতিক এবং তিনি কূটনৈতিক ছাড় পাবেন দাবি করে যুক্তরাষ্ট্র অবিলম্বে তার মুক্তি চাইছে।
পাকিস্তান ডেভিসের কূটনৈতিক ছাড়ের বিষয়টি স্বীকার করে নিলেও তার মুক্তির ব্যাপারে সিদ্ধান্তের ভার আদালতের ওপর ছেড়ে দিয়ে বলেছে, ডেভিস অবাধে বিচার থেকে অব্যাহতি পেতে পারেন না।
উল্লেখ্য, ডেভিস গত ২৭ জানুয়ারিতে গুলি করে দু'জন পাকিস্তানিকে হত্যার কথা স্বীকার করলেও বলেছেন, ডাকাতির হাত থেকে আত্মরার্থেই তিনি গুলি চালিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৩ ঘ.
bdnews24