২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত এক ছাত্রের শেষকৃত্যে চলাকালে বুধবার সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

তেহরান, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত এক ছাত্রের শেষকৃত্যে চলাকালে বুধবার সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, সোমবারের বিক্ষোভে নিহত সানি ঝালেহ এর শেষকৃত্যে যোগ দিতে হাজার হাজার সরকার সমসর্থক তেহরান বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়েছে। সরকার সমর্থক ও বিরোধী দু ক্ষই সানিকে নিজ নিজ দলের সমর্থক বলে দাবি করেছে এবং তার হত্যাকাণ্ডের জন্য একে অপরকে দোষারোপ করেছে। ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, নিহত সানি ইরানের রেভল্যুশনারী গার্ড কোর সংশ্লিষ্ট মিলিশিয়া বাহিনী 'বাসিজ' এর সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০২৭ ঘ.