২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে বিক্ষোভ জোরদার হচ্ছে

বাহরাইনে সরকার-বিরোধী বিক্ষোভ জোরদার হচ্ছে। রাজধানী মানামার কেন্দ্রস্থলে মূল চত্বরে জড়ো হচ্ছে হাজার হাজার শিয়া বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মানামা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাহরাইনে সরকার-বিরোধী বিক্ষোভ জোরদার হচ্ছে। রাজধানী মানামার কেন্দ্রস্থলে মূল চত্বরে জড়ো হচ্ছে হাজার হাজার শিয়া বিক্ষোভকারী। অনেকেই সেখানে তাবু গেঁড়ে বসেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত থেকে যাওয়ার জন্য। বাহরাইনে দুই দিনের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর বুধবার তৃতীয় দিনের মতো সমাবেশে যোগ দিয়েছে জনতা। মঙ্গলবার মানামায় বিক্ষোভমিছিল করেছে হাজার হাজার শিয়া বিক্ষোভকারী। এর আগে সরকার-বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত একজনের শোক অনুষ্ঠানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরেক ব্যক্তির মুত্যুর পর রাজধানীতে এ হয়। মিশর এবং তিউনিসিয়ার বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে বাহরাইনে শিয়ারা সরকারবিরোধী বিক্ষোভে নামলে সোমবার পুলিশের গুলিতে প্রাণ হারায় ২২ বছরের এক যুবক। মঙ্গলবার তার শোক অনুষ্ঠান করার সময় আবার তাদের ওপর চড়াও হয় পুলিশ। সংঘর্ষে নিহত হয় একজন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট বয়কট করে বিরোধী শিয়া দল ওয়েফাক। এতে বিক্ষোভ আরো জারদার হয়। সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে শোকার্ত শিয়া জনগোষ্ঠী। হাজার হাজার বিক্ষোভকারীর ঢল মানামা নগরীর কেন্দ্রস্থল 'পার্ল রাউন্ডেবাউট' এ। মঙ্গলবারের শোক অনুষ্ঠানে নিহত আরেকজনের জন্য বুধবার ২য়বারের মতো শোক অনুষ্ঠানে সমবেত হয়েছে অনেকেই। রাজনৈতিক সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এদের কেউ কেউ মূল চত্বরে অবস্থান করার শপথ করেছে। বিক্ষোভকারীরা এ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার পদত্যাগ দাবি করেছে। বিক্ষোভের মুখে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে হত্যার ঘটনার জন্য দায়ী পুলিশদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এক টেলিভিশন ভাষণে বিক্ষোভকারী নিহতের ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৯ ঘ.