২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয়সঙ্কোচন ক্ষতিকর হতে পারে: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, বাজেটে ব্যয় বেশি কমালে দেশে ধীরে ধীরে সচল হয়ে উঠতে থাকা অর্থনীতির ধারা ব্যাহত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, বাজেটে ব্যয় বেশি কমালে দেশে ধীরে ধীরে সচল হয়ে উঠতে থাকা অর্থনীতির ধারা ব্যাহত হতে পারে। বাজেট ঘাটতি পূরণে ওবামার ব্যয়হ্রাস পরিকল্পনার চেয়েও বেশি ব্যয়সঙ্কোচন পদক্ষেপ দাবি করে আসছে রিপাবলিকানরা। তাদের এ দাবির মুখে ওবামা এই সতর্ক বার্তা দিলেন। সোমবার ওবামার প্রস্তাবিত ২০১২ অর্থবছরের বাজেটের সমালোচনা করেছে রিপাবলিকানরা। তারা এ মুহূর্তে শিক্ষা এবং মহাকাশ গবেষণার মতো খাতগুলোতে ব্যয় কমানোর দাবি জানিয়েছে। কিন্তু আগামী ১০ বছরে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ঘাটতি কমানোর প্রতিশ্র"তি নিয়ে ওবামা এখনো চান দ্রুতগতির রেল এবং জ্বালানির মতো খাতগুলোতে বিনিয়োগ করতে। ব্যয়সঙ্কাচন নিয়ে ওবামার সঙ্গে রিপাবলিকানদের এই বিরোধ অচলাবস্থার দিকে গড়াচ্ছে। রিপাবলিকানরা এ সপ্তাহের শেষ দিকে প্রতিনিধি পরিষদে এ বছর অন্তত ১৪ শতাংশ (৬১ বিলিয়ন ডলার) ব্যয়হ্রাস বিল পাস করানোর চেষ্টা নিয়েছে। হোয়াইট হাউস বলছে, ওবামা এ বিলে ভেটো দেবেন। এক সাংবাদিক সম্মেলনে ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, ব্যয় এতা বেশি কমালে দেশে অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে। তাই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.