ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনাভিযানের সমালোচনা করেছেন।
একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শত্র"-মিত্র সব দেশকেই জনগণের গণতান্ত্রিক আকাঙ্খাকে মূল্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অশান্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্যে ওবামা বিক্ষোভ দমনে ইরানের কঠোর পদক্ষেপ এবং মিশরের বিক্ষোভ সামলাতে সেনাবাহিনীর সংযত আচরণের মধ্যকার তফাৎ তুলে ধরেছেন।
এক মন্তব্যে তিনি বলেন, মিশরে যা ঘটেছে তার একেবারে বিপরীত চিত্র দেখা যাচ্ছে ইরানে। ইরান গুলি ছুড়ে, লাঠিপেটা করে জনগণের শান্তিপূর্ণ মত প্রকাশের চেষ্টায় বাধা দিচ্ছে।
কিন্তু এ বাধার মুখেও ইরানের জনগণ সাহসের সঙ্গে আরো বেশি স্বাধীনতা এবং প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি নিয়ে এগিয়ে যাবে বলে ওবামা আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/১৬১৯ ঘ.
bdnews24