মানামা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাহরাইনের রাজধানীতে মঙ্গলবার বিক্ষোভমিছিল করেছে হাজার হাজার শিয়া বিক্ষোভকারী।
বাহরাইনে এর আগে সরকার-বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত একজনের দাফন অনুষ্ঠানে পুলিশের সঙ্গে বিােভকারীদের সংঘর্ষে আরেক ব্যক্তির মুত্যুর পর রাজধানীতে এ বিক্ষোভ শুরু হলো।
মিশর এবং তিউনিসিয়ার বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে বাহরাইনে শিয়ারা সরকারবিরোধী বিক্ষোভে নামলে সোমবার পুলিশের গুলিতে প্রাণ হারায় ২২ বছরের এক যুবক।
মঙ্গলবার তার দাফন অনুষ্ঠান করার সময় আবার তাদের ওপর চড়াও হয় পুলিশ। সংঘর্ষে নিহত হয় একজন।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট বয়কট করেন বিরোধী শিয়া দল ওয়েফাক। এতে বিক্ষোভ আরো জারদার হয়েছে।
সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে শোকার্ত শিয়া জনগোষ্ঠী। হাজার হাজার বিক্ষোভকারীর ঢল নেমেছে মানামা নগরীর কেন্দ্রস্থল 'পার্ল রাউন্ডেবাউট' এ।
বিক্ষোভ ঠেকাতে ৫০০ মিটার দূরেই অবস্থান করছে সারি সারি পুলিশের গাড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৬ ঘ.
bdnews24