২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার কাছে সোমবার একটি ক্ষুদ্রাকৃতির বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

তেগুচিগালপা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার কাছে সোমবার একটি ক্ষুদ্রাকৃতির বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেন, বিমানটির সব আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন মার্কিন নাগরিক রয়েছে। কর্তৃপক্ষ জানায়, উত্তরাঞ্চলীয় শহর সান পেড্রো সুলা থেকে তেগুচিগালপার আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার পথে ১৩ মাইল পথ বাকি থাকতে লাস মেসিটাসে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে হন্ডুরাসের একজন মন্ত্রী রয়েছেন। ঘন কুয়াশার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬৩০ ঘ.