২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারক যুগের অবসান

প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের মধ্য দিয়ে মিশরে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটলো। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 07:32 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কায়রো, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের মধ্য দিয়ে মিশরে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটলো। টানা ১৮ দিন প্রবল গণবিক্ষোভের পর শুক্রবার সন্ধ্যায় মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মুবারকের পদত্যাগের কথা ঘোষণা করেন। ওমর সুলাইমান বলেন, মুবারক পদত্যাগ করে সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিলের হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর ওই পরিষদই দেশ পরিচালনা করবে। আর আপাতত নেতৃত্ব থাকবেন প্রতিরক্ষমন্ত্রী মোহাম্মদ হুসেন তান্তাভি। সুলাইমানের এ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের বড় শহরগুলোতে জড়ো হওয়া লাখো জনতা উল্লাসে ফেটে পড়ে। কায়রোর তাহরির স্কয়ারে সমবেত হাজার হাজার মানুষ আনন্দ অশ্রুতে বরণ করে তাদের বিজয়ের মুহূর্ত। 'জনগণ এ শাসনের অবসান ঘটিয়েছে', বলে চিৎকার করে তারা। প্রতিক্রিয়া মুবারকের পদত্যাগের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘের সাবেক প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক মোহাম্মদ এল বারাদি বলেন, "এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।" মুবারকের পদত্যাগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিশরে ক্ষমতার এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ইতিহাসেরও এক 'স্মরণীয় মুহূর্ত'। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন বলেছেন, "ইইউ হোসনি মুবারকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। পদত্যাগ করে তিনি মিশরের জনগণের কথা রেখেছেন এবং দ্রুত সংস্কারের পথ খুলে দিয়েছেন।" "মিশরের ভবিষ্যৎ নির্ভর করছে সে দেশের সাধারণ মানুষের ওপর। আর ইইউ সামর্থ্য অনুযায়ী যে কোনোভাবে তাদের সহায়তা করতে প্রস্তুত", বলেন তিনি। ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "মুবারকের পদত্যাগ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর কেমন প্রভাব ফেলবে, তা বলার সময় এখনও হয়নি। আমাদের প্রত্যাশা, মিশরে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উত্তরণ হবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে।" গাজার শাসক গোষ্ঠী হামাসের মুখপাত্র স্যামি আবু জুহরি বলেছেন, "মিশরের জনগণের আত্মত্যাগ ও দৃঢ়তার জন্যই এ বিজয় সম্ভব হয়েছে।" গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার ও দুই দেশের মানুষের স্বাধীন ও অবাধ যাতায়াতের জন্য রাফা সীমান্ত অঞ্চল দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য মিশরের নতুন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবারের ঘটনাবলী বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে মুবারক পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর বিক্ষোভকারীরা শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দেয়। 'বিদায়ী শুক্রবার' নাম দিয়ে দুপুরের পর রাজপথে নামে কয়েক লাখ মানুষ। দুপুরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি শান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি অবস্থা তুলে নেবে সেনাবাহিনী। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে সাংবিধানিক সংশোধনের ব্যাপারেও প্রতিশ্র"তি দেওয়া হয় ওই বিবৃতিতে। তবে সেনাবাহিনীর প্রতিশ্রুতিতে কান না দিয়ে মুবারকের পদত্যাগ দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে বিক্ষোভ চলতে থাকে। মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ার উপকণ্ঠে একটি মসজিদ ও তার আশপাশের এলাকায় জুমার পর হাজার হাজার মানুষ রাস্তায় নামে। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে মাহালা, তান্তা, ইসমাইলিয়া ও সুয়েজ শহরও। এমনই এক পরিস্থিতিতে বিকেলে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক খবরে বলা হয়, কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো একটি জরুরি বিবৃতি সম্প্রচার করা হবে। এর আগেই খবর আসে হোসনি মুবারক তার পরিবারের সদস্যদের নিয়ে আকাশ পথে কায়রো ছেড়েছেন। তিনি অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখে গিয়েছেন বলে জানান ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির এক নেতা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার পর মিশরীয় টেলিভিশনে মুবারকের পদত্যাগের ঘোষণা নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় আবির্ভূত হন ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান। সুইস ব্যাংকে সম্পদ জব্দ এদিকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ সুইস ব্যাংকে থাকা মুবারকের সম্ভাব্য সব সম্পদ জব্দ করেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লার্স কুচেল শুক্রবার বলেন, "তাৎক্ষণিকভাবে মিশরের সাবেক প্রেসিডেন্টের সম্ভাব্য সব সম্পদ জব্দ করা হয়েছে।" তবে জব্দ করা সম্পদের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ক্ষতির খতিয়ান হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, গত ১৮ দিনের সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছে। হতাহতের ঘটনা ছাড়াও আন্দোলনে বিপর্যস্ত হয়েছে দেশটির অর্থনীতি। আর্থিক ক্ষতির পরিমাণ ৩১ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে হিসাব দিয়েছেন মিশরের ক্রেডিট এগ্রিকোল ব্যাংকের বিশ্লে