২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পুলিশ স্টেশনে হামলা, গুলি ছোড়াছুড়ি

মিশরের উত্তর সিনাইয়ের এল-আরিশ শহরের একটি থানায় বন্দিদের মুক্ত করতে হামলা চালিয়েছে প্রায় হাজারখানেক মানুষ। হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 04:07 PM

Updated : 25 Apr 2022, 10:57 PM

ইসমালিয়া, মিশর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের উত্তর সিনাইয়ের এল-আরিশ শহরের একটি থানায় বন্দিদের মুক্ত করতে হামলা চালিয়েছে প্রায় হাজারখানেক মানুষ। হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংঘর্ষের সময় তিনটি গাড়ি পোড়ানো হয়েছে। পেট্রোল বোমা বিস্ফোরণের কথাও জানায় তারা। তবে সংঘর্ষে হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০৫ ঘ.