২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের জরুরি বিবৃতি আসছে

মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বিবৃতি খুব শিগগিরই সম্প্রচার করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কায়রো, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বিবৃতি খুব শিগগিরই সম্প্রচার করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন স্বল্প সময়ের মধ্যে ওই বিবৃতি প্রচারের কথা জানালেও বিবৃতির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মিশরের সেনাবাহিনী শুক্রবার জরুরি অবস্থা তুলে নিয়ে দেশে গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্র"তি দিলেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে তার প্রাসাদ অভিমুখে পদযাত্র শুরু করেছে। সেনাবাহিনীর প্রতিশ্র"তি প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা বলেছেন, "এ আমাদের দাবি নয়। আমাদের এক দাবি, মুবারকের পদত্যাগ।" প্রায় ২ হাজার বিক্ষোভকারী তাহরির চত্বর থেকে গিয়ে জড়ো হয়েছে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে। অন্যান্য বিক্ষোভকারীরা চড়াও হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন টাওয়ারে। দেশে বিপ্লবের প্রকৃত চিত্র তুলে ধরার দাবি জানিয়েছে তারা। ওদিকে, তাহরির চত্বরে বিপ্লব বিপ্লব! জয় না পাওয়া পর্যন্ত বিপ্লব। মিশরজুড়ে বিপ্লব চলবে ধ্বনিতে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২৮ ঘ