২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেমন্ড ডেভিসকে নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র-পাকিস্তান

দুজন পাকিস্তানিকে গুলি করে হত্যা করা মার্কিনী রেমন্ড ডেভিসকে নিয়ে কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

লাহোর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- দুজন পাকিস্তানিকে গুলি করে হত্যা করা মার্কিনী রেমন্ড ডেভিসকে নিয়ে কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। ডেভিস রেমন্ড যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মচারী। লাহোরে গত ২৭ জানুয়ারি তিনি দু জন পাকিস্তানিকে গুলি করে হত্যা করেন। রেমন্ডের যুক্তি, ডাকাতির মুখে আত্মরক্ষার্থে তিনি গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। পাকিস্তান এ ঘটনার পর থেকেই রেমন্ডকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে এবং তিনি কূটনীতিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। এতে ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। ইসলামাবাদের মার্কিন দূতাবাস বলছে, রেমন্ড একজন কূটনীতিক। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। কিন্তু পাকিস্তানের পুলিশ প্রধান এরই মধ্যে বলেছেন, রেমন্ড গত মাসে ঠান্ডা মাথায় খুন করেছেন। লাহোরের পুলিশ প্রধান আসলাম তারিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, একজনকে দৌড়ে পালানোর সময় গুলি করা হয়েছে। রেমন্ডের বিরুদ্ধে খুন এবং অবৈধ অস্ত্র বহনের অভিযোগ আছে। তারিন বলেন, পুলিশী তদন্ত এবং ফরেনসিক রিপোর্টে দেখা গেছে রেমন্ড আত্মরক্ষার্থে গুলি চালাননি। তাছাড়া রেমন্ড ডাকাতির মুখে পড়ার যে যুক্তি দিয়েছেন, ফরেনসিক রিপোর্টে তাও মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। কিন্তু মার্কিন দূতাবাস রেমন্ডের সমর্থনে বলেছে, ওই ঘটনার দিন প্রত্যক্ষদর্শীর বর্ণনাই প্রমাণ করে রেমন্ড আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন। একথা বলেছেন দূতাবাসের মুখপাত্র কোর্টনি ক্রামার বিলে। ওদিকে, রেমন্ডের আইনজীবী বলছেন, তার মক্কেল কূটনৈতিক ছাড় পাবেন এবং তাকে মুক্তি দেওয়া উচিত। তার বিচারপ্রক্রিয়াও বন্ধ করা উচিত। রেমন্ডকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার পরবর্তী শুনানি ২৫ ফেব্র"য়ারি। ওই পর্যন্ত রেমন্ড কারাবন্দি থাকবেন। আপাতত তাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তরের কোনো আগ্রহ দেখাচ্ছে না পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.