লস অ্যাঞ্জেলেস, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা সাম্প্রতিক অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠেছেন। তিনি এখন মুষ্ঠিযোদ্ধা ম্যান্নি প্যাককুইয়াওয়ের পরবর্তী খেতাব অর্জনের লড়াই দেখার প্রস্তুতি নিচ্ছেন।
তার মেয়ে জিনদেজাই ম্যান্ডেলা বৃহস্পতিবার এ কথা জানান।
তরুণ বয়সে ম্যান্ডেলা নিজেও একজন মুষ্টিযোদ্ধা ছিলেন। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলি ম্যান্ডেলার ভালো বন্ধু। বর্তমান সময়ের মুষ্টিযুদ্ধ সম্পর্কে ভালোই খোঁজ-খবর রাখে বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নব্বই পেরুনো ম্যান্ডেলা।
ম্যান্ডেলার বর্তমান বয়স ৯২ বছর।
জিনদেজাই রয়টার্সকে বলেন, "বর্তমান মুষ্টিযোদ্ধাদের সম্পর্কে আমার বাবা বেশ সচেতন।
আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ওয়েল্টার ওয়েট ক্যাটাগরির লড়াই সম্পর্কে বেভারলি হিলসে এক সাংবাদিক সম্মেলনে ফিলিপাইনের ম্যান্নি প্যাককুইয়াও এবং যুক্তরাষ্ট্রের শেন মসলে আলোচনা করেন।
ঠিক এরপরই ম্যান্ডেলার সুস্থতা সম্পর্কে এ কথা বলেন জিনদেজাই।
জিনদেজাই আরো বলেন, টেলিভিশনের সামনে বসে ম্যান্ডেলা এ খেলা উপভোগ করবেন। তিনি এখনো খেলা-ধুলার ভীষণ পছন্দ করেন।
প্রসঙ্গত, ফিলিপাইনের পেশাদার মুষ্টিযোদ্ধা ম্যান্নি প্যাককুইয়াও বিশ্বের একমাত্র মুষ্টিযোদ্ধা হিসেবে আটটি ক্যাটাগরিতে দশবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। নেলসন ম্যান্ডেলা প্যাককুইয়াও-এর খেলার একজন ভক্ত।
স
bdnews24