ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পাচক, গাড়িচালক ও দেহরক্ষী ইব্রাহিম আল-কোসির সাজা কমিয়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসি অন লাইন জানায়, সুদানে জন্মগ্রহণকারী কোসি (৫০) সন্ত্রাসবাদকে সমর্থন ও সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছেন।
এর আগে গত আগস্টে কোসিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো। ২০০১ সালে আফগানিস্তানে গ্রেপ্তার করা হয় কোসিকে। বর্তমানে তাকে কিউবার গুয়ানতানামো বে কারাগারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কমিশন তার বিচার করেছে।
সেখানে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর ঘাঁটিতে সামরিক কমিশনের কাছে গত জুলাই মাসে দেওয়া স্বীকারোক্তিতে কোসি বলেন, আল-কায়েদা একটি সন্ত্রাসবাদী সংগঠন জেনেও তিনি এর রসুইঘরে কাজ করে গেছেন।
বিন লাদেনের দেহরক্ষী হিসেবে কাজ করা এবং বিভিন্ন সময় ধরা পড়ার হাত থেকে তাকে বাঁচানোর কথাও এতে স্বীকার করেন কোসি।
ওদিকে, সুদানে বসবাসকারী কোসির বৃদ্ধ মা-বাবা সামরিক কমিমনে তাদের ছেলের প্রাণভিক্ষা চেয়ে আবেদন জানিয়েছে বলেও জানায় বিবিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৪৯ ঘ.
bdnews24