২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে মন্ত্রীকে গুলি করে হত্যা

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় মন্ত্রণালয় ভবনের ভেতরে বুধবার গুলিতে নিহত হয়েছেন পল্লী উন্নয়ন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

জুবা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- দক্ষিণ সুদানের রাজধানী জুবায় মন্ত্রণালয় ভবনের ভেতরে বুধবার গুলিতে নিহত হয়েছেন পল্লী উন্নয়ন মন্ত্রী। মন্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকই তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র ফিলিপ অগার। মন্ত্রীর নাম জিম্মি লেমি মিল্লা বলে জানান তিন কর্মকর্তা। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। লেমি ছাড়াও ঘাতক একজন দেহরক্ষীকে গুলি করার পর নিজেকে গুলি করে বলে জানিয়েছেন অগার। দক্ষিণ সুদানে স্বাধীনতার আগে রাজধানী জুবায় নিরাপত্তাহীন পরিস্থিতিরই আভাস পাওয়া যাচ্ছে এ ঘটনায়। সোমবারেই দক্ষিণ সুদানের স্বাধনিতা প্রশ্নে গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ৯ জুলাইয়েই বিশ্বে নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে দক্ষিণ সুদান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ ঘ.