২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান ছাড়লেন ওবামা

ধূমপানের অভ্যাস অবশেষে ছাড়তে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন ফাস্টলেডি মিশেল ওবামা এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ওয়াশিংটন, ০৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপানের অভ্যাস অবশেষে ছাড়তে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন ফাস্টলেডি মিশেল ওবামা এ কথা জানান। মঙ্গলবার শিশু স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ 'লেটস মুভ'র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত ভোজসভায় মিশেল জানান, ওবামা প্রায় এক বছর ধরে ধূমপান করছেন না। দ্য ওয়াশিংটন পোস্টসূত্রে রয়টার্স এ খবর জানায়। মিশেল বলেন, "আমি তাকে নিয়ে গর্বিত। আমি তাকে এ নিয়ে কিছু বলিনি, কারণ কেউ যখন কোনো ঠিক কাজ করে তাকে ঘাটানো উচিত নয়।" গত ডিসেম্বরে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান, ওবামা ধূমপান ছাড়ার চেষ্টা করছেন এবং এর বদলে নিকোটিন চুইংগাম চিবুচ্ছেন। এ সময় তিনি আরো জানান, গত নয় মাসে ওবামাকে ধূমপান করতে দেখেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৪৪ ঘ.