ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে কোনো উদ্যোগই কাজ করছে না। বিক্ষোভকারীদের এক দাবি, মুবারকের পদত্যাগ। আর এই দাবি আদায়ে আবারো জোর আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে।
অন্যদিকে, দীর্ঘ ৩০ বছর ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসিসূত্রে বুধবার জানা গেছে, মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সোলাইমানের সঙ্গে এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এই আহ্বান জানান।
মিশসের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কায়রোর স্বাধীনতা চত্ত্বরে মঙ্গলবারও জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী।
কায়রো ছাড়াও আলেকজান্দ্রিয়াসহ দেশব্যাপী অন্যান্য শহরেও মুবারকবিরোধী বিক্ষোভের খবর জানা গেছে। বিবিসির প্রতিনিধিরা জানান, গত ২৫ জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর কায়রোয় মঙ্গলবারই সবচেয়ে বেশি জনসমাগম হয়।
সরকারের নানা উদ্যোগও আন্দোলনকারীদের ঘরমুখী করতে পারছে না। সংবিধান সংশোধনের উদ্যোগের ব্যাপারেও সন্দিহান আন্দোলনকারীরা।
তাহরির স্কয়ারে অবস্থানকারী তরুণ আহমেদ বলেন, "আমরা তাদের আর বিশ্বাস করি না।" তিনি আরো বলেন, " তরুণদের ওপর হামলা-নির্যাতনের চিত্র দেখার পর আর নির্যাতন-সহিংসতা হবে বলে সোলাইমানের দেওয়া নিশ্চয়তার ওপর কীভাবে আস্থা রাখবো আমরা?"
এদিকে মিশরে চলতি সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় ২৯৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সংস্থাটি সাতটি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা প্রকাশ করে।
কায়রো, আলেকজান্দ্রিয়া ও সুয়েজের সাতটি হাসপাতাল থেকে এই সংখ্যা পাওয়া গেছে। তবে মৃতের এই সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি মিশর সরকার।
প্রসঙ্গত, মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট ওমর সোলাইমান জানান, শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে সুস্পষ্ট একটি রোডম্যাপ নেওয়ার পথে এগুচ্ছে সরকার। আর মুবারকও সংলাপ প্রক্রিয়া এবং জাতীয় স
bdnews24