২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো হামলার দায়স্বীকার করলো চেচেন গেরিলারা

মস্কোর দোমোদেদোভো আন্তর্জাতিক বিমান বন্দরের আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছেন চেচেনিয়ার গেরিলা নেতা দোকু উমারভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

মস্কো, ০৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্কোর দোমোদেদোভো আন্তর্জাতিক বিমান বন্দরের আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছেন চেচেনিয়ার গেরিলা নেতা দোকু উমারভ। তিনি বলেছেন, ওই হামলা হয়েছিলো তারই নির্দেশে। দোমোদেদোভো বিমান বন্দরে গত ২৪ জানুয়ারি ওই আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জন নিহত ও ১৮০ জন আহত হয়। মঙ্গলবার অনলাইনে প্রচারিত এক ভিডিওচিত্রে উমারভ বলেন, "ককেশাস অঞ্চলে রাশিয়ার নিপীড়নের জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে।" এ ধরনের হামলা আরো চালানোর হুমকি দিয়ে তিনি বলেন, "এই বিশেষ অভিযান আমার নির্দেশে হয়েছে এবং এ ধরনের অভিযান চলতে থাকবে।" উত্তর ককেসাস অঞ্চলে উদীয়মান ইসলামী গেরিলা গোষ্ঠী 'ককেশাস আমিরাত' এর নেতা উমারভ ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত চেচেন বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ককেশাস আমিরাত হচ্ছে চেচেন গেরিলাদের অন্যতম সক্রিয় একটি গ্র"প। রাশিয়া শীর্ষ সন্ত্রাসীদের যে তালিকা তৈরি করেছে তার শীর্ষে রয়েছে উমারভের নাম। ২০১০ সালের মার্চে মস্কোর পাতাল রেলে বোমা হামলা এবং ২০০৯ সালের নভেম্বরে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী ট্রেনে বোমা হামলার দায়িত্বও স্বীকার করেছেন উমারভ। ওই দুই বোমা হামলায় যথাক্রমে ৩৯ ও ২৬ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৪৪৪ ঘ.