২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই-কম্বোডিয়া সেনা সংঘর্ষ অব্যাহত, জাতিসংঘের উদ্বেগ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনা সদস্যদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ব্যাংকক, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনা সদস্যদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। শুক্র ও শনিবার দু'পক্ষের গোলাগুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়। সোমবার সকালে চতুর্থ দিনের মতো কামানের গোলা ও ভারী অস্ত্রের গুলি ছোড়াছুড়ি করেছে তারা। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় নয় শ' বছরের পুরনো 'প্রিয় বিহার' মন্দির সংলগ্ন ভূমির মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জেরে ৩১ জানুয়ারি প্রথম দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে থাই ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গোলাগুলি বন্ধে ও বিতর্কটির স্থায়ী সমাধান বের করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। থাইল্যান্ডের বিরদ্ধে 'আগ্রাসী কর্মকাণ্ড' পরিচালনার অভিযোগ এনে সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। দু'পক্ষের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলিতে নিহতের সঠিক সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। থাই সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, গোলাগুলিতে কমপক্ষে ৬৪ জন কম্বোডিয়ানের মৃত্যু হয়েছে। তবে কম্বোডিয়া সরকার বলেছে, সংঘর্ষে তাদের দুই সেনাসহ তিন নাগরিক নিহত হয়েছে। শুক্র ও শনিবারের সংঘর্ষে থাইল্যান্ডের এক সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ২০ সেনা আহত হয় বলে থাই সেনাবাহিনী। সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকা ছেড়ে পালিয়েছে থাইল্যান্ডের কয়েক হাজার গ্রামবাসী এবং বেশ কয়েক শ' গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪০৭ ঘ.