কলোম্বো, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৯০ শতাংশ ধানী জমি বন্যার পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা রোববার জানিয়েছেন, এক মাসেরও কম সময়ের মাথায় দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো প্রবল বৃষ্টিপাতে দ্বিতীয় দফায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আড়াই লাখেরও বেশি মানুষ সাময়িকভাবে গৃহহীন হয়েছে।
শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মাহিন্দ ইয়াপা আবিভারদানে রয়টার্সকে বলেন, "ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ৯০ শতাংশের বেশি ফসল নষ্ট হবে। আবার ধান লাগানো ছাড়া আর কোনো বিকল্প নেই।"
এতে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
গত জানুয়ারিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় শ্রীলংকায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং গৃহহীন হয় ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৩ ঘ.
bdnews24