তিউনিস, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিউনিসিয়ায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত দুই জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।
উত্তরপশ্চিমাঞ্চলীয় কেফ শহরের পুলিশ প্রধান এক নারীকে মুথে থাপ্পড় মারায় তার পদত্যাগ দাবিতে শনিবার বিক্ষোভ হলে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, বিক্ষোভে গুলিতে হতাহতের পর শহরটির পুলিশ প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রটি রয়টার্সকে বলেন, "দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের জন্য কেফ শহরের পুলিশ প্রধানের পদত্যাগের দাবিতে শহরে থানার সামনে বিক্ষোভ করে প্রায় এক হাজার মানুষ।"
তারা পুলিশ সদস্যদের লক্ষ করে পাথর ছুড়লে এবং থানায় আক্রমণ চালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় বলে জানান তিনি।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিক্ষোভকারীরা একটি পুলিশ ভ্যানে আগুন দিয়েছে।
১৭ ডিসেম্বর এক উচ্চ শিক্ষিত বেকার যুবক পুলিশের লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যার জন্য গায়ে আগুন দিলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি রাতে ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪২৪ঘ.
bdnews24