ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। দলটির সেক্রেটারি জেনারেলের পদে সাফওয়াত এল-শরিফের জায়গায় এসেছেন হোসাম বদরাবি।
হোসনি মুবারক ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রধানের পদ ছেড়েছেন- এমন একটি খবর সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট বার্তাসংস্থা ও টিভি চ্যানেলগুলো।
শনিবার রাতে (বাংলাদেশ সময় ১০টার পর) মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল এরাবিয়ার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স, সিএনএন ও আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোবারক। এছাড়া মোবারকের ছেলে গামাল মোবারকসহ অন্য শীর্ষ নেতারাও পদত্যাগ করেছেন।
তবে পরবর্তী সময় মুবারকের পদ ছাড়ার খবর সরিয়ে নেয় আল এরাবিয়া, রয়টার্স, সিএনএন ও আল জাজিরা তাদের ওয়েবসাইট থেকে মুবারকের দলপ্রধানের পদ ছাড়ার খবরটি প্রত্যাহার করে নেয়।
আল এরাবিয়ার ওযেবসাইটে বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত মুবারকের পদ ছাড়ার খবরের শিরোনামটি দেখা গেছে। তবে ওই শিরোনামে ক্লিক করলে খবরটি পাওয়া যাচ্ছিলো না।
যদিও আল এরাবিয়ার ফেসবুক পৃষ্ঠায় মুবারকের পদত্যাগের আপডেট দেয়নি টিভি চ্যানেলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৫৬ ঘ.
bdnews24