২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর হাতে এক ছাত্রের মৃত্যুতে শনিবার সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

শ্রীনগর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর হাতে এক ছাত্রের মৃত্যুতে শনিবার সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দোয়ারা শহরে ছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রায় আড়াই হাজার মানুষ বিক্ষোভে নামে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সেনাবাহিনী বলেছে, সশস্ত্র বিদ্রোহী দমনে পরিচালিত অভিযানের সময় মনজুর মাগ্রাই (২২) নামের ওই ছাত্রকে চ্যালেঞ্জ করা হয়। তখন সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে হত্যা করা হয়। তবে নিহতের আত্মীয়দের অভিযোগ, মাগ্রাইকে 'ঠাণ্ডা মাথায়' হত্যা করা হয়েছে। গত বছর নিরাপত্তা বাহিনীর হাতে ১৭ বছর বয়সী এক ছাত্রের মৃত্যুতে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতায় কাশ্মীরে কমপক্ষে এক শ' মানুষ মারা যায়। ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনী। ওই অভিযানে এ পর্যন্ত ৫০ হাজার মানুষ নিহত হয়েছে বলে সরকার স্বীকার করলেও নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে দাবি করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৯৩৩ ঘ.