২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

মিশরে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কায়রো, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত সাংবাদিকের নাম আহমেদ মোহাম্মদ মাহমুদ। তিনি মিশরের রাষ্ট্রীয় দৈনিক আল-আহরামে কাজ করতেন। তার স্ত্রীর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন শুক্রবার জানিয়েছে, ২৯ জানুয়ারি নিজের বাসার বারান্দায় দাঁড়িয়ে সহিংসতার চিত্র ধারণের সময় মাথায় গুলিবিদ্ধ হন মাহমুদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনামলের অবসানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে মিশরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও মোবারকপন্থীদের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯০০ ঘ.