২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ছোট বিমান দুর্ঘটনায় সব আরোহী নিহত

ইরাকের উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 06:46 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

আরবিল, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই মারা গেছে। কর্মকর্তাদেরসূত্রে শুক্রবার এ খবর জানা যায়। ইরাকের কুর্দিশ অঞ্চলের সুলেইমানিয়া বিমানবন্দরে ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে আছড়ে পড়ে। সুলেইমানিয়া বিমানবন্দরের পরিচালক জানান, যান্ত্রিক সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারণ আবহাওয়া স্বাভাবিক ছিল। বিমানবন্দরের কর্মকর্তা তাহির আবদুল্লাহ বলেন, "বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগে ১০ সেকেন্ড শূন্যে ভেসে ছিল। ক্রুরা বিমানটিকে দ্রুত অবতরণ করাতে ব্যর্থ হয়।" বিমানটিতে দুইজন পাইলট, একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ও চারজন ব্যবসায়ী ছিলেন। তুরস্কের আঙ্কারা থেকে বিমানটি ইরাকের সুলেইমানিয়ায় আসে। কয়েকঘণ্টা আগেই ওই চার ব্যবসায়ী ইরাকের প্রধান মোবাইলফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এশিয়া সেল-এর অফিস পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৬ ঘ.