২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তের কাছে সেনাঅভিযান, পালাচ্ছে পাকিস্তানিরা

আফগান সীমান্তের কাছে মোহমান্দ আদিবাসী অঞ্চলে সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল লড়াইয়ের মুখে এলাকা ছেড়ে পালিয়েছে অন্তত ২০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আফগান সীমান্তের কাছে মোহমান্দ আদিবাসী অঞ্চলে সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল লড়াইয়ের মুখে এলাকা ছেড়ে পালিয়েছে অন্তত ২০ হাজার মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষেরা আশ্রয় নিচ্ছে অস্থায়ী শিবিরে। এলাকার অধিবকাসীদের ভাষ্য, সেনাবাহিনী সপ্তাহজুড়ে জঙ্গিদের আস্তানা সন্দেহে বিভিন্ন স্থানে বোমা হামলা চালাচ্ছে। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে। আফগান সীমান্তের মোহমান্দ অঞ্চলটি দীর্ঘদিন থেকেই আস্তানা গেড়ে আছে আল-কায়েদা ও তালেবানরা। জঙ্গি বিরোধী লড়াইয়ে সেখানে এ পর্যন্ত ৭০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে কোনো নিরপেক্ষ সূত্রে নিহতের এ সংখ্যা নিশ্চিত জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.