২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-আফগান সীমান্ত সংঘর্ষে পাকিস্তানি সেনা নিহত

পাক-আফগান সীমান্তে আফগানিস্তান বাহিনীর সঙ্গে সংঘর্ষে বুধবার পাকিস্তানের আধা সামরিক বাহিনীর এক সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

মিরানশাহ, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাক-আফগান সীমান্তে আফগানিস্তান বাহিনীর সঙ্গে সংঘর্ষে বুধবার পাকিস্তানের আধা সামরিক বাহিনীর এক সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। পাকিস্তানি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। তিন বছরের মধ্যে সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তানের এটিই সবচেয়ে বড় সংঘর্ষ বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গুলাম খান এলাকায় এ সংঘর্ষ হয়েছে। ওই অঞ্চলটি আল কায়েদা ও তালেবান জঙ্গিদের বড় ধরনের আস্তানা। উত্তর ওয়াজিরিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, তারা মর্টারের গোলা ছুড়লে তা আমাদের সীমান্ত ফাঁড়িতে এসে লাগে। এতে আমাদের একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৭ ঘ.