২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে তীব্র তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে। কলোরাডো থেকে উত্তরপূর্বাঞ্চলের মাইন পর্যন্ত এলাকা এ ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে তীব্র তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে। কলোরাডো থেকে উত্তরপূর্বাঞ্চলের মাইন পর্যন্ত এলাকা এ ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ টি রাজ্যে ঝড়ের সতর্কসংকেত দেওয়া হয়েছে। ঝড়ের পূর্বাভাস পেয়ে মঙ্গলবারই বাতিল হয়ে গেছে ৬ হাজার ফ্লাইট। বুধবার আরো ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসে ২৭ হাজার বাড়ি এবং ওহাইও তে ১৪ হাজার বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর শিকাগোতে সবচেয়ে বেশি বরফ পড়ার কথা জানিয়েছেন। সেখানে ২৪ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে বুধবার স্কুল বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি। ওদিকে, মিসৌরিতে ইতোমধ্যেই ৩০ সেন্টিমিটার তুষার পড়েছে। এখনও তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে এপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ ঘ.