২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্প, সরিয়ে নেওয়া হয়েছে ৬৫ হাজার মানুষ

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে মৃদু ভূমিকম্পের কারণে প্রায় ৬৫ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘর-বাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

বেইজিং, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে মৃদু ভূমিকম্পের কারণে প্রায় ৬৫ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘর-বাড়ি। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সিনহুয়া সংবাদমাধ্যম বুধবার এ খবর জানায়। সিনহুয়া জানায়, চীনের ইউয়ান প্রদেশের দিহঙ অঞ্চলে মঙ্গলবার বিকালে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে একটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া গুরুতর ক্ষতিগ্রস্ত হয় ২২৯ টি বাড়ি। এ ছাড়া আংশিক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে ৪ শতাধিক ঘর-বাড়ি। তবে ভূমিকম্পে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। গত বছর চীনের উত্তরপশ্চিমাঞ্চলে বড় আকারের ভূমিকম্পে অন্ততপক্ষে ৩ হাজার মানুষের মৃত্যু হয়। ২০০৮ সালে দেশটির সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মারা যায় কমপক্ষে ৮০ হাজার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৩ ঘ.