২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় ২ লক্ষাধিক মানুষের মিছিল

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কায়রোয় মহা বিক্ষোভে নেমেছে সর্বস্তরের অন্তত ২ লাখেরও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

কায়রো, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কায়রোয় মহা বিক্ষোভে নেমেছে সর্বস্তরের অন্তত ২ লাখেরও বেশি মানুষ। মিশরের পতাকা এবং 'বিদায় মোবারক' লেখা ব্যানার নিয়ে মিছিলে যোগ দিয়েছে নারী, পুরুষ, ছাত্র, চিকিৎসক মিলিয়ে নির্বিশেষে সর্বস্তরের জনগণ। মোবারকের সরকার নতুন করে ঢেলে সাজানোর পদক্ষেপ নাকচ করে দিয়ে সরাসরি তার পদত্যাগ দাবি করেছে তারা। সুয়েজে বিক্ষোভ সমবেত হয়ে মোবারকের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছে প্রায় ২ লাখ মানুষ। মোহম্মদ এল বারাদি মোবারককে দেশ ছাড়ার আল্টিমেটাম দিয়ে বলেছেন, বিরোধীদলের সঙ্গে সরকারের আলোচনা শুরু হওয়ার আগেই তাকে দেশ ছাড়তে হবে। আল আরাবিয়া টেলিভিশনে তিনি বলেন, "আলোচনা হতে পারে। কিন্তু জনগণের দাবি পূরণ হওয়া এবং সর্বপোরি মোবারকের বিদায়ের পরই তা হতে পারে।" তিনি বলেন, "আলোচনা হতে হবে ক্ষমতার পালা বদল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া নিয়ে।" কায়রোর তাহরির চত্বরে আগে থেকেই উপস্থিত হাজারো মানুষের সঙ্গে মঙ্গলবার যোগ দিয়েছে আরো মানুষ। মঙ্গলবার লাখো মানুষের এ মিছিল মুবারককে অগ্নিপরীক্ষার মুখে ফেলবে। সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের দমনে শক্তি প্রয়োগে আগেই অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, তারা "জনগণের বৈধ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।" মঙ্গলবারের বিশাল গণমিছিলের ডাক দেওয়ার পরপরই সেনা বাহিনীর পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করে এই বিবৃতি দেওয়া হয় বলে বিবিসি জানায়। মিসরের বার্তাসংস্থাগুলোর কাছে পাঠানো বিবৃতিতে সেনা বাহিনী জানায়, "মিসরের মহান জনগণের উদ্দেশে আমরা জানাতে চাই, আপনাদের সশস্ত্রবাহিনী জনগণের বৈধ অধিকার বিষয়ে সচেতন, তারা মিসরের জনগণের বিরুদ্ধে কখনোই শক্তি প্রদর্শন করবে না।" মঙ্গলবার আন্দোলনকারীদের শুরু করা বড় ধরনের বিক্ষোভ মিছিলে অন্ততপক্ষে ১০ লাখ লোকসমাগমের ধারণা করা হচ্ছে। রাজধানী কায়রোসহ আলেকজান্দ্রিয়া ও সুয়েজের পথে পথে সরকারবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ চলবে মনে করা হচ্ছে। বিক্ষোভের আয়োজকরা সারারাত কায়রোর স্বাধীনতা চত্ত্বরে অবস্থান করেছে। তারা স্বতঃস্ফূর্ত গান গেয়ে মোবারকবিরোধী