২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় সেনা-পুলিশ সংঘর্ষ: নিহত ১৬

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সোমবার সেনা-পুলিশ সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সোমবার সেনা-পুলিশ সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, মোগাদিশুর বেনাদির হাসপাতালের কাছে এক সেনা সদস্য একজন পুলিশকে গুলি করে হত্যা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাদের গোলাগুলিতে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী আবদিহাকিন মোহাম্মেদ ফিকি এ হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০৪৮ ঘ.