২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইরয়েড ক্যান্সারে ভুগছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারে ভুগছেন। আগামী মাসে তার অস্ত্রোপচার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 04:16 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

বুয়েনেস আইরেস, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারে ভুগছেন। আগামী মাসে তার অস্ত্রোপচার করা হবে। আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, প্রেসিডেন্টের থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সারের সংক্রমণ হলেও এখনো তা খুব বেশি ছড়িয়ে পড়েনি। ফলে পুরোপুরি আরোগ্যের সম্ভাবনা ৯০ থেকে ৯৮ শতাংশ। প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো স্কোচ্চিমারো জানান, আগামী ৪ জানুয়ারি ক্রিস্টিনার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এ কারণে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। অস্ত্রোপচারের মাধ্যমে ক্রিস্টিনার থাইরয়েড গ্ল্যান্ড অপসারণ করা হবে বলে জানিয়েছেন বুয়েনেস আইরেসের ক্যান্সার বিশেষজ্ঞ জুলিও মরেনো। তিনি বলছেন, প্রেসিডেন্টের ক্যান্সার পরীক্ষা করে যে ফল পাওয়া গেছে তা খুবই আশাব্যাঞ্জক। গত সপ্তায় নিয়মিত শারীরিক পরীক্ষার সময় ক্রিস্টিনার ক্যান্সার ধরা পড়ে। সাধারণত ৪০ বছরের কম বয়সী মানুষরাই এ রোগে আক্রান্ত হন। চলতি বছরের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৫৮ বছর বয়সী ক্রিস্টিনা। তার নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বের তৃতীয় সয়াবিন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে প্রতিবছর প্রবৃদ্ধি হচ্ছে ৯ শতাংশ হারে। স¤প্রতি আরেক লাতিন দেশ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হন। কিছুদিন আগে তার সফল অস্ত্রোপচার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫২ ঘ.