২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আগাম নির্বাচন আহ্বান সদরের

ইরাকে চলমান রাজনৈতিক বিভক্তি নিরসনে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছে শিয়া নেতা মুকতাদা আল-সদরের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বাগদাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে চলমান রাজনৈতিক বিভক্তি নিরসনে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছে শিয়া নেতা মুকতাদা আল-সদরের দল। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, সোমবার সদরের দলের পার্লামেন্ট বিষয়ক প্রধান বাহা আল-আরাজি এক বিবৃতিতে আগাম নির্বাচনের এ আহ্বান জানান। শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুগত আল-আরাজি ওই বিবৃতিতে পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার নির্বাচন দেওয়ার ডাক দেন। তিনি বলেন, “আমরা নতুন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি এবং এখানে অনেক সমস্যা। যা ইরাকে স্থিতিশীলতা আনবে না। আমরা সরকারের অংশ হওয়ায় এ বিষয় নিয়ে ‘ন্যাশনাল অ্যালায়েন্সে’র সঙ্গে আলোচনা করেছি।” ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমি ও উপ-প্রধানমন্ত্রী সালেহ আল-মুতলাকের বিরুদ্ধে স¤প্রতি আইনি পদক্ষেপে নতুন করে সা¤প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সদরের দল থেকে এ আহ্বান জানানো হল। ডেথ স্কোয়াড চালানোর অভিযোগে ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অপরদিকে, পার্লামেন্টকে উপ প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এরপর ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী দুজনেই মন্ত্রিসভা ও পার্লামেন্ট বর্জন করেছেন। ক্ষমতাসীন জোটের ইরাকিয়া দলের জ্যেষ্ঠ সদস্য হচ্ছেন এ দুজন। এ পদক্ষেপের ফলে শিয়া ও সুন্নিদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনের লক্ষ্যেই পার্লামেন্ট ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে সদরের ব্লক। সদরের দল থেকে সমর্থন পাওয়ায় ২০১০ সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসতে পেরেছিলেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১৫ঘ.