২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

বাগদাদে ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বাগদাদ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাগদাদে ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। সোমবার সকালে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিরাপত্তা বেষ্টনির কাছে এসে গাড়ির ভেতরে বসেই বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে স্বরাষ্টমন্ত্রণালয়ের প্রাঙ্গণে থাকা লোকজন হতাহত হয় ও নিকটবর্তী গাড়িগুলিতে আগুন ধরে যায়। গত বৃহস্পতিবার বাগদাদে দফায় দফায় বোমা বিস্ফোরণে ৭২ জন নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর শিয়া নিয়ন্ত্রিত সরকারের সাথে বিরোধী সুন্নিদের টানাপোড়েন শুরু হওয়ার পর এই প্রথম সরকারি কোনো স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৫৭ ঘ.