২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র বিক্রিতে দ্বিতীয় রাশিয়া

সারা বিশ্বে অস্ত্র রপ্তানিকারক হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর প্রথম অবস্থানটি রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা বিশ্বে অস্ত্র রপ্তানিকারক হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর প্রথম অবস্থানটি রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। মস্কোভিত্তিক সেন্টার ফর অ্যানালাইসিস অব ওয়ার্ল্ড ট্রেড (সিএডব্লিউএটি)’র প্রধান ইগোর করোচেনকোর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এ খবর জানায়। তিনি বলেন, ২০১১ সালে ১১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে রাশিয়ার অবস্থান দ্বিতীয় স্থানে এসেছে। এর অর্থ হলো সারা বিশ্বের মোট চাহিদার ১৬ দশমিক ১ শতাংশ অস্ত্র সরবরাহ করেছে তারা। আর বিশ্বের মোট অস্ত্রের চাহিদার ৪০ শতাংশেরও বেশি (২৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার) পূরণ করেছে যুক্তরাষ্ট্র। “২০১২ সালে রাশিয়ার ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যা বৈশ্বিক অস্ত্রের চাহিদার ১৭ দশমিক ৩ শতাংশ রাশিয়া পূরণ করবে,” ভবিষ্যদ্বাণী করেন ইগোর। ১শ’রও বেশি দেশে অস্ত্র রপ্তানি করে রাশিয়া। রাশিয়ার অস্ত্রের প্রধান প্রধান ক্রেতা হলো ভারত, আলজেরিয়া, চীন, ভেনেজুয়েলা, মালয়েশিয়া ও সিরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.