২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৬ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 06:11 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৬ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে দ্য ডন ও বিবিসি জানিয়েছে। জানা গেছে, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়িটি চালিয়ে বান্নু শহরের একটি আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। এই ক্যাম্পের সদস্যদের উত্তর ওয়াজিরিস্থানে জঙ্গিদের মোকাবিলায় নিয়োজিত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানী পুলিশের কর্মকর্তা মোহাম্মাদ শফিক বলেন, “ বোমা হামলাকারী নিজেই গাড়িয়ে চালিয়ে ওই ক্যাম্প ভবনের সামনে এসে বিস্ফোরণ ঘটায়।” তিনি আরো বলেন, হামলায় ক্যাম্প ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ জানান, নিহতের সংখ্যা আরো বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। বান্নু শহরটি আফগানসীমান্তবর্তী। উত্তর ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ থেকে ২৫ মাইল পূর্বে এটির অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.