২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৫ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ওরাকজাইয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২৫ জঙ্গি নিহত হয়েছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ওরাকজাইয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২৫ জঙ্গি নিহত হয়েছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য আহত হয়েছে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানায়। ওরাকজাই অঞ্চলের দাবোরি এলাকায় নিরাপত্তাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তাবাহিনীর ১৭ জন সদস্য আহত হন। হেলিকপ্টার গানশিপ নিয়ে জঙ্গিদের গোপন আস্তানায় নিরাপত্তাবাহিনী পাল্টা হামলা চালায়। এতে জঙ্গিদের পাঁচটি গোপন আস্তানা ধ্বংস হয় ও ২৫ জঙ্গি নিহত হয়। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকাগুলোর মধ্যে ওরাকজাই সবচেয়ে বেশি জঙ্গি অধ্যুষিত অঞ্চল। আফগান সীমান্তের সাতটি জেলা নিয়ে অঞ্চলটি গঠিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৮ ঘ.