২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে বার্ড ফ্লু ভাইরাস, মুরগি নিধন

হংকংয়ে এক মৃত মুরগীর দেহে প্রাণঘাতী ‘এইচ৫এন১’ ভাইরাস সনাক্ত হওয়ার পর সেখানকার একটি পাইকারি পোলট্রি মার্কেটে বুধবার ১৭ হাজার মুরগি নিধন শুরু করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

হং কং, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হংকংয়ে এক মৃত মুরগীর দেহে প্রাণঘাতী ‘এইচ৫এন১’ ভাইরাস সনাক্ত হওয়ার পর সেখানকার একটি পাইকারি পোলট্রি মার্কেটে বুধবার ১৭ হাজার মুরগি নিধন শুরু করেছে শ্রমিকরা। সরকারের এক মুখপাত্র এ খবর জানিয়েছেন। ‘এইচ৫এন১’ ভাইরসটি সাধারণত ‘বার্ড ফ্লু ভাইরাস’ নামে পরিচিত। ভাইরাসটি যেন না ছড়াতে পারে এজন্য চীনের মূল ভূ-খন্ড থেকে ২১ দিনের জন্য মুরগি আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং সরকার। বার্ড ফ্লু ভাইরাসটি সাধারণত পাখির দেহেই পাওয়া যায়, কিন্তু এ ভাইরাসে মানুষও আক্রান্ত হতে পারে। সরকারের ওই মুখপাত্র জানিয়েছেন, “আমরা জানিনা মৃত মুরগিটি কি চীন থেকে আমদানিকৃত নাকি তা স্থানীয়।” ওই মার্কেটে কোন পাখি রাখা হবেনা এবং এলাকাটি পুরোপুরি জীবাণুমুক্ত করা হবে জানিয়েছেন তিনি। মানবদেহের এইচ৫এন১ ভাইরাস প্রতিরোধের ক্ষমতা নেই। গবেষকদের আশঙ্কা, এ ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে লাখ লাখ লোকের প্রাণহানি ঘটতে পারে। পাখির মাধ্যমে ভাইরাসটি খুব সহজেই মানবদেহে সংক্রমিত হতে পারে। এমনকি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও ভাইরাসটি এক মানবদেহ থেকে অন্য দেহে ছড়াতে পারে । সা¤প্রতিক বছর গুলোতে বিশেষ করে শীতকালে পূর্ব এশিয়ায় এ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.