২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে শান্তির পথে ডাকলো যুক্তরাষ্ট্র

নেতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র উত্তর কোরীয়দের পাশাপাশি কোরয়া উপদ্বীপে স্থায়ী নিরাপত্তা গড়ে তোলায় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কোরিয়া উপদ্বীপ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে। সেইসঙ্গে আঞ্চলিক মিত্রদের রক্ষার প্রতিশ্র“তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল মারা যান। কিমের মৃত্যুতে এখনো শোক করছে উত্তর কোরিয়া। তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। তার আগে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত কিমকে মঙ্গলবার শেষ শদ্ধা জানানো হচ্ছে। বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারা ছেলে। কিমের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন তার তৃতীয় সন্তান কিম জং উন। কিন্তু বিশ্লেষকদের ধারণা, উত্তর কেরিয়ায় ক্ষমতার এই পরিবর্তন অস্থিতিশীলতায় মোড় নিতে পারে। তবে হিলারি আশা প্রকাশ করে বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কন্নোয়ন এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্র“তি রক্ষার মধ্য দিয়ে ডিপিআরকে’র নতুন নেতারা দেশকে শান্তির পথেই পরিচালিত করবেন বলে তিনি আশা করছেন। তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার জনগণকে সাহায্য করতে প্রস্তুত।” কোরিয়া উপদ্বীপে শান্তি, সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার নতুন অধ্যায়কে স্বাগত জানাতে উত্তর কোরিয়ার নতুন নেতৃত্বকে আহ্বান জানান হিলারি। ওদিকে, পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে কিমের প্রতি আনুষ্ঠানিকভাবে ১১ দিনের শোক পালন শুরু করেছে উত্তর কোরিয়া। তার দেহ রাখা হয়েছে কমসুসান মেমোরিয়াল প্যালেসে। রাজধানী পিয়ংইয়ংয়ের পরিবেশ শান্ত। লোকজন তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়েছে। বড় মিটিং হলের বাইরে লাইন ধরে অপেক্ষায় আছে লোকজন। তাদের সবার চোখে পানি। শোকে মুহ্যমান গোটা জাতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ঘ.