২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাসেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গুপ্তহত্যা ও বোমাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 05:44 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

বাগদাদ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাসেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গুপ্তহত্যা ও বোমাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সোমবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আদেল দাহাম। ভাইস প্রেসিডেন্ট হাসেমির গ্রেপ্তার হওয়া দেহরক্ষীর স্বীকারোক্তির সূত্র ধরে এই পরোয়ানা জারি করা হয় বলে তিনি জানান। “ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাসেমির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ৪ অনুচ্ছেদ অনুযায়ী পাঁচজন বিচারক স্বাক্ষরিত একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা কার্যকর করা হবে,” বলেন মেজর জেনারেল দাহাম। নিরাপত্তা বাহিনী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা ও হত্যার ষড়যন্ত্রের সাথে ভাইস প্রেসিডেন্ট হাসেমি জড়িত বলে স্বীকার করেছে তার দেহরক্ষী, জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের একদিন পরেই সুন্নি ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করলো শিয়া প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত ইরাকি সরকার। এর প্রতিক্রিয়ায় সুন্নিদের প্রধান রাজনৈতিক জোট মন্ত্রিসভা থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগে থেকেই দেশটিতে মুসলিম শিয়া-সুন্নি সা¤প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বিরাজমান উত্তেজনায় আরো ইন্ধন যোগাবে বলে বিশ্লেষকদের ধারণা। এতে বর্তমান সরকারের পতন ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এর আগে সা¤প্রদায়িক হানাহানিতে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায় ইরাক। উত্তেজনা নিরসনে শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি হয়। তাতে গৃহযুদ্ধ এড়ানো যায়। কিন্তু সুন্নি ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ওই চুক্তির ভবিষ্যতও এখন হুমকির মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪১ ঘ.