২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার দেশের পূর্বাঞ্চলে স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সিউল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া সোমবার দেশের পূর্বাঞ্চলে স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর খবর প্রকাশের দিনই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। তবে কিমের মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই- এমনটিই মনে করেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি বলেন, এটি সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম। কিমের মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না। কিমের মৃত্যুর খবর প্রকাশের আগে সকালেই উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা জয়েন্ট চিফস অব স্টাফ এর কার্যালয় খবরটি নিশ্চিত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪৩ঘ.