২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটনির বাগদান

পপ সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বাগদান হয়েছে। ছেলেবন্ধু জেসন ট্রাউইকের সঙ্গে তার বাগদান হয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

লস এঞ্জেলেস, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পপ সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বাগদান হয়েছে। ছেলেবন্ধু জেসন ট্রাউইকের সঙ্গে তার বাগদান হয়েছে বলে জানা গেছে। এক টুইটারবার্তায় ব্রিটনি এ খবর জানিয়েছে বলে সেলিব্রেটি নিউজ ম্যাগাজিন ইউএস উইকলি শুক্রবার নিশ্চিত করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ম্যাগাজিনটি জানায়, বৃহস্পতিবার নিজের ৪০ তম জন্মদিনে ব্যক্তিগত এক ডিনারে ট্রাউইক বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন ব্রিটনিকে। আর শুক্রবার ব্রিটনি (৩০) টুইটারে এ খবর প্রকাশ করেন। এটি হবে ব্রিটনির তৃতীয় বিয়ে। “দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি এমন এক উপহার দিয়ে গত রাতে ট্রাউইক আমাকে বিস্মিত করেছে,” টুইটারে লেখেন ব্রিটনি। তবে এ বিষয়ে ব্রিটনির মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয় নি। টেলিভিশন শো ‘অ্যাকসেস হলিউড’ জানায়, অনুষ্ঠানটির উপস্থাপক বিলি বুশ ট্রাউইকের সঙ্গে কথা বলেছেন এবং হবু বর বাগদানের খবরটি নিশ্চিত করেছেন। ২০১০ সালের মে মাসে ট্রাউইকের সঙ্গে সম্পর্কে জড়ান ব্রিটনি। এর আগে তিনি নৃত্যশিল্পী কেভিন ফেডেরলিনকে বিয়ে করেন। দুই বছরের সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৪ সালে লস ভেগাসে এক সফরে গিয়ে বাল্যবন্ধু জেসন অ্যালেক্সজান্ডারকে বিয়ে করেন এ পপ তারকা। তাদের এই বিয়ে মাত্র ৫৫ ঘণ্টা টিকেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.