মস্কো, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্কো থেকে তেহরানগামী এক যাত্রীর মাল-পত্রে পাওয়া সোডিয়াম-২২ তেজস্ক্রিয় আইসোটপ আটক করেছে রাশিয়ার শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগ।
ওই যাত্রি ইরানের নাগরিক। সংশ্লি¬ষ্ট বিভাগ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ওই তেজস্ক্রিয়টি চিকিৎসা সম্পর্কিত কাজে ব্যবহৃত হয়, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরিতে এর ব্যবহার নেই।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কেবলমাত্র পরমাণু চুল্লির কাজের পর এ পদার্থটি পাওয়া যায়। কিন্তু কখন তা পাওয়া গেছে এ ব্যাপারে তারা কিছু বলেন নি।
বিমানবন্দরের তেজস্ক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংকেত পাওয়ার পর মালপত্র তল্ল¬াশি করে ১৮ টুকরো তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়। সেগুলোর প্রত্যোকটি স্টিলের আচ্ছাদনে প্যাকেট করা ছিল বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ঘ.
bdnews24