২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্ষুধার্থের সংখ্যা বাড়ছে

যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক সংকটের কারণে অনেক শহরেই গত বছর ক্ষুধার্থ মানুষের সংখ্যা বেড়েছে এবং আগামী বছর তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ওয়াশিংটন, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক সংকটের কারণে অনেক শহরেই গত বছর ক্ষুধার্থ মানুষের সংখ্যা বেড়েছে এবং আগামী বছর তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মেয়র সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২৯ টি শহরে জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ শহরেই গত বছর ক্ষুধার্থ মানুষের সংখ্যা বেড়েছে। তাছাড়া, শহরগুলোতে গৃহহীন মানুষের সংখ্যাও গড়ে ৬ শতাংশ বেড়েছে। মেয়ররা বলেছেন, এ পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোর দুর্দশারই চিত্র। অর্থনৈতিক বিপর্যয় থেকে যুক্তরাষ্ট্রের উত্তরণের গতি খুবই শ্লথ বলে জানান তারা। পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। কানসাস শহরের মেয়র বলেছেন, জরিপের এ ফল “শহর কর্তৃপক্ষ ও দেশের নেতাদের জন্য জাগরণের আহবান।” জরিপে আরো দেখা গেছে, দুর্দশাগ্রস্ত শহরগুলোর ৮৬ শতাংশই গত বছর জরুরি খাদ্য সহায়তার আহ্বান জানিয়েছিলো। আগামী বছর এ সঙ্কট কমার কোন সম্ভাবনা নেই। বরং, ৯৩ শতাংশ শহরে জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন হতে পারে। এছাড়া, জরিপ চালানো শহরগুলোর মধ্যে ৪২ শতাংশ শহরে গৃহহীনদের সংখ্যা বাড়ছে। গৃহহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চার্লেস্টন ও সাউথ ক্যারোলাইনায়; এ হার ১৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে লস এঞ্জেলেস (৩৯ শতাংশ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৪ ঘ.