২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে আরো রাজবন্দি মুক্তি পাবে মিয়ানমারে

আগামী বছর জানুয়ারিতে নতুন করে আরো রাজবন্দি কিংবা সব রাজবন্দিকেই মুক্তি দিতে পারে মিয়ানমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

সিঙ্গাপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছর জানুয়ারিতে নতুন করে আরো রাজবন্দি কিংবা সব রাজবন্দিকেই মুক্তি দিতে পারে মিয়ানমার। মিয়ানমারের লেখক, ইতিহাসবিদ এবং সাবেক জাতিসংঘ কর্মকর্তা থান্ট মাইন্ট মঙ্গলবা একথা জানিয়েছেন। সেইসঙ্গে মিয়ানমারের পার্লামেন্টের উপ নির্বাচন মার্চে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। মাইন্ট বলেন, সরকারের এ পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষধাজ্ঞা প্রত্যাহারের উপায় হিসেবে কাজ করবে। সিঙ্গাপুরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সব বন্দি যদি মুক্তি নাও পায় তবুও জানুয়ারিতে বেশিরভাগ রাজবন্দিকেই মুক্তি দেয়া হবে। তারপর ফেব্র“য়ারি বা মার্চে উপনির্বাচন হবে।” প্রায় অর্ধ শতকেরও বেশি সময় সামরিক শাসনের পর গত বছর মার্চে মিয়ানমারে বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকেই রাজনৈতিক সংস্কার দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর মধ্যে বেশ কিছু রাজবন্দি মুক্তি পেয়েছে। তাছাড়া, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ শিথিল হওয়াসহ গণতন্ত্রপন্থি নেত্রী অং সাং সু চির সঙ্গে সরকারের আলোচনাও শুরু হয়েছে। মিয়ানমারের এসব পদক্ষেপের ফলে দুই সপ্তাহ আগে দেশটি সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি মিয়ানমারকে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্র“তি দেন। সেইসঙ্গে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি বিবেচনা করার কথাও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৫ঘ.