২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের কাছে চালকবিহীন বিমান ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সেনাবাহিনীর হাতে আটক চালকবিহীন বিমান (ড্রোন) ফিরিয়ে দিতে তেহরানের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “আমরা এটা ফিরিয়ে দিতে বলেছি। ইরানের সরকারের প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের সেনাবাহিনীর হাতে আটক চালকবিহীন বিমান (ড্রোন) ফিরিয়ে দিতে তেহরানের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “আমরা এটা ফিরিয়ে দিতে বলেছি। ইরানের সরকারের প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করছি।” তবে এ বিমানটি ‘গোয়েন্দাগিরি’ করছিল, তেহরানের এই অভিযোগের ব্যাপারে ওবামা কোনো মন্তব্য করেননি বলে বিবিসি জানায়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানান, ড্রোন ফেরত দেওয়া হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আমাদের হারানো যন্ত্রপাতি ফিরে পেতে অনুরোধ জানিয়েছি। তবে এখনও পর্যন্ত ইরান যেমন আচরণ করছে তাতে তারা সদুত্তর দেবে বলে মনে হচ্ছে না।” ইরানের অনেক ‘উস্কানি’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিক দৃষ্টিভঙ্গি’ অব্যাহত রাখবে বলেও হিলারি জানান। আটক আরকিউ-১৭০ গোয়েন্দা বিমানের চিত্র গত সপ্তাহে ইরানের টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়। সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলে জানানো হয়, ড্রোন থেকে তথ্য সংগ্রহের শেষ পর্যায়ে রয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা। তবে ইরান ওই বিমানটিকে গুলি করে ভূপাতিত করার যে দাবি করেছে, যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন কর্মকর্তারার জানান, ইরান গুলি চালায়নি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার অথবা সাইবার প্রযুক্তি ব্যবহার করে বিমানটি ভূপাতিত করেনি। বরং যান্ত্রিক ত্র“টির কারণে এটি বিধ্বস্ত হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করে ‘উস্কানিমূলক ও গোপন’ পদক্ষেপ নেওয়ার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইরানের সরকার। তারা এ ধরনের কোনো ‘ঘটনার পুনরাবৃত্তির’ বিষয়েও হুঁশিয়ারি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪১ ঘ.