২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় অশান্ত পরিস্থিতিতে চলছে স্থানীয় নির্বাচন

সিরিয়ায় সেনাবাহিনী এবং পক্ষত্যাগী সেনাদের মধ্যে তুমুল লড়াই এবং বিরোধীদের প্রতিবাদ-ধর্মঘটে নতুন করে অশান্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ায় সেনাবাহিনী এবং পক্ষত্যাগী সেনাদের মধ্যে তুমুল লড়াই এবং বিরোধীদের প্রতিবাদ-ধর্মঘটে নতুন করে অশান্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচন। অতীতের যেকোনো সময়ের চেয়ে নির্বাচন অবাধ হবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। কিন্তুবিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়নি সিরিয়া। বিরোধীরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। তবে সহিংসতার ভয়ে অনেক সিরীয় ভোট দিতে না যাওয়ায় খুবই কম ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি শহরে লড়াই চলছে। রোববার সহিংসতায় ১৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৯ মাসের সরকার বিরোধী বিক্ষোভে রোববারই সরকারি সেনা ও পক্ষত্যাগী সেনাদের মধ্যে সবচেয়ে তুমুল লড়াই হয়েছে। ওদিকে, বিরোধীদের প্রতিবাদ-ধর্মঘটে অচল হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। এ ধর্মঘট প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রতি বেসামরিক সিরীয়দের ক্ষেপে ওঠার নতুন ইঙ্গিত। মার্চে সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ শুরু পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধর্মঘট। বিরোধী কর্মীদের এ ধর্মঘটে রাজধানীর অধিকাংশ এলাকা এবং অন্যান্য অনেক শহর বন্ধ হয়ে গেছে। দামেস্কের কয়েকটি এলাকায় বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। অন্যদিকে, ইসরায় রোববারের লড়াইয়ে ১২তম সশস্ত্র ব্রিগেডের সেনারা বুশরা আল হারির শহরে তান্ডব চালিয়েছে। সেখানে ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় এক অধিবাসী। এ পরিস্থিতির মধ্যেই সিরিয়া সরকার সোমবার স্থানীয় পরিষদ নির্বাচন করছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় পরিষদের ১৭ হাজার আসনে প্রায় ৪৩ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কর্তৃপক্ষ বলেছে, জনতার দাবি মেনে যে সমস্ত সংস্কারের প্রতিশ্র“তি দেওয়া হয়েছে তার অংশ হিসাবেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিটির প্রধান খালাফ এজ্জাওয়ি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, “নতুন নির্বাচনী আইনে গণতান্ত্রিক, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয় গ্যারান্টি আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ঘ.