২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট মারজৌকি

তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলির বিরোধিতা করে যিনি জেল খেটেছিলেন এবং নির্বাসিত হয়েছিলেন সেই মন্সেফ মারজৌকিই এখন তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

তিউনিস, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলির বিরোধিতা করে যিনি জেল খেটেছিলেন এবং নির্বাসিত হয়েছিলেন সেই মন্সেফ মারজৌকিই এখন তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট। তিউনিসিয়ার সাংবিধানিক পরিষদের সদস্যরা সোমবার তাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। প্রধানমন্ত্রীর পর তিনিই এখন তিউনিসিয়ার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। একনায়ক বেন আলির শাসনের বিরোধিতার ক্ষেত্রে মারজৌকি ছিলেন আপসহীন। ওই ভূমিকার কারণে তিউনিসিয়ার অনেকেই তাকে শ্রদ্ধা করে। প্রেসিডেন্ট হিসেবে তিনি ধর্মনিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলেই ধারণা করা হচ্ছে। ৬৬ বছর বয়ষ্ক মারজৌকি পেশায় ডাক্তার এবং একজন মানবাধিকার কর্মী। ১৯৯৪ সালে বেন আলির বিরুদ্ধে নির্বাচনে লড়ার কারণে তাকে জেলে যেতে হয়। আন্তর্জাতিক চাপে চারমাস পর তাকে মুক্তি দেওয়া হলে তিনি ফ্রান্সে চলে যান। আগামী এক বছর তিনি তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে তিউনিসিয়ার সংবিধান নতুনভাবে লেখা হবে এবং নতুন নির্বাচনও হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৯ ঘ.