২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওয়া বিতর্কে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীরা

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আইওয়ায় গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্ক শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

দেস মইনেস, লোয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রোববার আইওয়ায় গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্ক শুরু করেছেন। বিতর্কে প্রতিপক্ষের কাছ থেকে তীব্র কটাক্ষ মোকাবেলা করতে হচ্ছে মনোনয়নের দৌড়ে সামনের সারিতে উঠে আসা নিট গিংরিচকে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইওয়ায় অনুষ্ঠিত এ বিতর্কে প্রতিদ্বন্দ্বীরা গিংরিচকে ওয়াশিংটনকেন্দ্রিক বলে চিত্রিত করেন এবং তার বিচারবোধ নিয়ে প্রশ্ন তোলেন। গিংরিচকে কোন কোন সমালোচক অপরিণামদর্শী ও বিরক্তিকর বলেও অভিহিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি ফ্রেডি ম্যাকের কাছ থেকে ১ কোটি ৬০ লাখ ডলার নিয়েছেন বলে সমালোচনা করেছেন গিংরিচের প্রতিদ্বন্দ্বীরা। এছাড়া ফিলিস্তিনিদের অবজ্ঞা করায় এবং সমস্যাবহুল বৈবাহিক জীবনের কারণে প্রতিদ্বন্দীদের সমালোচনার শিকার হন তিনি। মনোনয়নের দৌড়ে আগে মিট রমনি এগিয়ে থাকলেও পরে সে জায়গায় উঠে আসেন গিংরিচ। বিতর্কের শুরুতে যুক্তরাষ্ট্রকে অর্থনেতিক দৈনদশার দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করেন। স্বাস্থ্যসেবা নিয়ে বাজি ধরে প্রতিপক্ষ রিক পেরিকেও চ্যালেঞ্জ করার আভাস দেন তিনি। ফলে পাল্টা রিক পেরির কাছ থেকেও আক্রমনের মুখে পড়েন রমনি। ওদিকে, গিংরিচও মিট রোমনিকে পেশাগত রাজনীতিক বলে সমালোচনা করেন। পাল্টা সমালোচনায় মিট রমনি গিংরিচকে ওয়াশিংটনের লোক বলে অভিহিত করেন এবং গিংরিচের চেয়ে অর্থনৈতিক ক্ষেত্রে তার অভিজ্ঞতা বেশি আছে বলে দাবি করেন। প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য প্রচারাভিযানের শুরু থেকে ১২ বারের মতো এ বিতর্ক হচ্ছে। এ বিতর্কের পর ভোটাভুটির মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হবে। ফলে এ মুহূর্তে প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পার করছে প্রার্থীরা। প্রতিযোগিতায় টিকতে আগামী ১০ টি দিন ভালো করে প্রচারাভিযান চালাতে হবে তাদেরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.